বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

দেশে নিরাপদ পানি সরবরাহে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গ্রামাঞ্চলে নিরাপদ পানি এবং স্যানিটেশন সেবা বৃদ্ধিতে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে।

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রজেক্ট বড় এবং ছোট পাইপ স্কিমের মাধ্যমে গ্রামীন প্রায় ৬ লাখ লোকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে।এই প্রকল্প গ্রামীন ৩৬ লাখ লোকের জন্য স্যানিটেশন সুবিধা সরবরাহ করবে।

প্রকল্প বাড়ি এবং জনসমাগম স্থলে পানি, স্যানিটেশন ও হাইজিন (ডব্লিউএএসএইচ) সুবিধা দেবে, জনগণকে যথাযথভাবে হাত ধোয়ার চর্চায় উদ্বুদ্ধ করবে এর এর মাধ্যমে কোভিড ১৯ সহ ছড়িয়ে পড়া সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

প্রকল্পটি কোভিড ১৯ সংক্রমনকালে দ্রুত ও যথা সময়ে ডব্লিউএএসএইচ সুবিধা সরবরাহ করবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেছেন, “সকলের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ এবং উন্মুক্ত স্থানে মলত্যাগ অভ্যাসের অবসান ঘটিয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে পানির মান এবং স্যানিটেশন এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের মধ্যে সংযোগ এবং মানব সম্পদ উন্নয়ন এখনো চ্যালেঞ্জ।”

তিনি বলেন, “এই প্রকল্প বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধার উন্নয়ন ঘটাবে, যা ডায়রিয়ার প্রকাপ কমাবে , স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন ঘটাবে এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিকাশের বাধা কমাবে এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এতে উপকৃত হবে। দারিদ্য্র হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে সহায়তা করবে।”

বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় ও ছোট পাইপ স্কিমে বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি গ্রামীন পরিবারগুলোতে পানি ও স্যানিটেশন সুবিধা উন্নয়নে স্থানীয় ডব্লিউএএসএইচ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ সরবরাহ করবে।

এ ছাড়াও পাইপের মাধ্যমে পানি সরবরাহ মান ও স্থায়িত্ব নিশ্চিত করা এবং স্যানিটেশন বর্জ্য ব্যবস্থাপনায় প্রকল্পটি স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে।

বাজার, বাস স্টেশন এবং কমিউনিটি ক্লিনিকগুলোর মতো জনাকীর্ণ পাবলিক স্পেসগুলোতে প্রকল্প প্রায় ২,৫১৪ টি হাতধোয়া কেন্দ্র স্থাপন করবে। সেখানে সাবানের ব্যবস্থা থাকবে।

প্রকল্প ১৫০ জন নারী উদ্যোক্তাকে ক্ষুদ্র ঋণ সরবরাহ করবে। যার মাধ্যমে তারা ঘরে ঘরে গিয়ে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করবে।

ময়মনসিংহ, রংপুর,চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৮টি উপজেলা এই প্রকল্পের আওতায় আসবে।

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) থেকে এই ঋণ সহায়তা আসবে, এটি রেয়াতি সুবিধায় ৫ বছর বাড়তি সময়সহ ৩০ বছর মেয়াদে ঋণ সরবরাহ করছে।

বাংলাদেশে বর্তমানে ১৩.৫ বিলিয়ন ডলারের বৃহত্তম আইডিএ প্রোগ্রাম চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE