বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কালকিনিতে একটি পরিবার ৫দিন যাবত তালাবন্ধ॥ ঘরের চালের টিন খুলে নেয়ার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ঘরেরর সামনের দরজায় তালাবন্ধ তাই জানালা দিয়ে অসহায় অবস্থায় তাকিয়ে আছে গিয়াসউদ্দিনের পরিবার

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর।।
কালকিনিতে একটি পরিবারকে ৪দিন যাবত তালাবন্ধ করে রাখা হয়েছে এবং বসত ঘরের সকল চালের টিন খুলে নেয়ার অভিযোগ উঠেছে স্পেন প্রবাসী মজিবর রহমান তালূকদারের বিরদ্ধে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বিভাগদী গ্রামের তালুকদার বাড়ীতে। অন্য দিকে ৫দিন আগে কালকিনি থানায় একটি অভিযোগ করতে গেলে তার অভিযোগ না রাখার অভিযোগ রয়েছে কালকিনি থানার ওসি বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বসতঘরের উঠানে আসবাবপত্র বের করে রাখা , বসতঘরের সামনের দরজায় তালাবন্ধ করে রাখা। ঘরের চালের কোন টিন নেই। শুধু চালের উপরের কাঠ পড়ে আছে। যেকোন সময় বৃষ্টি ও ঝড় আসলে বড়ধরনে ক্ষতিগ্রস্ত হবে গিয়াসউদ্দিনের পরিবার। এই পরিবারে একটি দশম শ্রেণীর পড়ুয়া মেয়ে রয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটি ছেলে রয়েছে। তাদের পড়াশুনা করতে সমস্যা হচ্ছে। কিন্তু পাশেই গিয়াসউদ্দিনের আর একভাই বিল্ডিং করে বসবাস করছে। আরও জানা যায়, গিয়াসউদ্দিন এই বসতঘরটি প্রায় ২০বছর যাবত নির্মান করেছে অনেক কস্ট করে। এখনো সেই ঘরে সামনের দরজায় তালাবন্ধ রাখা আছে। তাছাড়া মফিজুর নামে একভাই রয়েছে তার কাছে গিয়াসউদ্দিনের এক আত্মীয়কে স্পেন নেয়ার জন্য ৭লক্ষ৫০হাজার টাকা দিয়েছিল কিন্ত সেই টাকা আজ পযন্ত মফিজুর ফেরত দেয়নি তবে বাধ্য হয়ে গিয়াসউদ্দিন নিজের পরিবারের সোনাগনা ও জমি বিক্রি করে তার আত্মীয়ের টাকা ফেরত দিয়েছে কারন সে জিম্মাদার ছিল। আর এই টাকা যখনই ফেরত চায় তখনই গিয়াসউদ্দিনের প্রতি ক্ষিপ্ত হয়। তাকে বিভিন্নভাবে হুমকি ও ক্ষতিগ্রস্ত করার চেস্টা করে এবং করছে।

গিয়াসউদ্দিনের দশম শ্রেণীর পড়ুয়া মেয়ে ঐশি কান্না করতে করতে বলেন, আমি আমার চাচার পায়ে পযন্ত ধরেছি তারপর আমাদের ঘরে তালা দিয়ে রেখেছে। আমাদের ঘরের চালের সকল টিন খুলে নিয়ে গেছে। ঘরের সবকিছু এলোমেলো করে ফেলেছে। কয়েকদিন যাবত আমার পড়াশুনা করতে পারছি না।
গিয়াসউদ্দিন তালুকদার জানান, আমি আজ ১৫/১৬ বছর যাবত বিদেশে থেকে এসে অনেক কস্ট করে এর ঘরটি দিয়েছি। কিন্তু আমার এক ভাই মজিবর রহমান তালুকদার বিদেশ থেকে এসে এখন এই ঘর তার দাবি করছে। এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি আমার ঘরের চাল খুলে নিয়ে গেছে। আমার পরিবারের সকলকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
গিয়াসউদ্দিনের স্ত্রী পাপিয়া জানান, আমার স্বামী অনেক কস্ট করে এই ঘরটি দিয়েছে সাথে আমিও অনেক কস্ট করেছি। কিন্তু এখন আমার স্বামীর ভাই বিদেশ থেকে এসে আমাদের ঘর থেকে বের করে দিতে চেয়েছিল এবং ঘরের সকল আসবাবপত্র বাহির করে দিয়েছে। এরপর যখন বের হতে চাইনি তখন আমাদের সকলকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। এখনো আমরা সবাই তালাবদ্ধ হয়ে আছি।
অভিযুক্ত মজিবর রহমান তালুকদারকে বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি এবং তার ফোনে একাধিকবার ফোন করেও তার সাথে কথা বলা যায়নি। তবে তার একবার ভাই মফিজুর রহমান তালুকদার জানান, মজিবর ভাই বিদেশে থাকা অবস্থায় যা ইনকাম করে দিয়েছে তা গিয়াসউদ্দিরে কাছে দিয়েছে এবং এই ঘরের সকল টাকা তার গিয়াসউদ্দিনের কোন টাকা নেই। তালাবন্ধ ও চাল খুলে নেয়ার কথা জানতে চাইলে সে সেটা অস্বীকার করে যার ঘর সে কি করবে সেটা তার ব্যাপার।
কালকিনি মডেল থানার ওসি মো. নাসির উদ্দিন মৃর্ধা জানান, আমি জানতে পেরেছি যে ঘরে গিয়াসউদ্দিন বসবাস করে সেটা তার ঘর না। এটা নিয়ে স্থানীয় নেতাকর্মীরা বসে একটি সমাধান করে দিয়েছিলাম সেটা সে মানে নাই। তবে তাকে থাকার জন্য একটি স্থান দেয়া হয়েছে। তবে ঘরে চালের টিন খুলে নিয়ে যাবে এটা করা ঠিক হয়নি। আর তালা দেয়ার কথা না। আমি বিষয়টি দেখছি।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর,কালকিনি ও ডাসার সার্কেল মো. বদরুল আলম মোল্লা জানান, তারা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কালকিনি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সরকারি ফোনে একাধিকবার ফোন দিয়ে না পেয়ে মাদারীপুর জেলা প্রশাসকে বিষয়টি জানানো হয়।
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, আমি বিষয়টি জানতাম না’ কেউ জানায়নি। আমিও বিষয়টি ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলছি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE