1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আটকে পড়া বাংলাদেশিরা ৪ শর্তে ওমানে ফিরতে পারবেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আটকে পড়া বাংলাদেশিরা ৪ শর্তে ওমানে ফিরতে পারবেন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা পরিস্থিতির কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা চার শর্তে ওমানে ফিরতে পারবেন।

এগুলো হলো- ওমানের বৈধ রেসিডেন্স আইডি এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে। ওমানে যাওয়ার পরে কোভিড-১৯ (পিসিআর টেস্ট) পরীক্ষা করাতে হবে এবং বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে।

বৃহস্পতিবার ঢাকায় ওমানের দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মানবিক কারণ বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর ফ্লাইট চালুর পরে চার শর্ত মেনে ওমান প্রবাসীরা ফিরে যেতে পারবেন।

দেশে আসার পরে করোনা পরিস্থিতির কারণে অনেকেই ফিরে যেতে পারেননি এবং মহামারির কারণে অসহায় অবস্থায় পড়েছেন। তারা দূতাবাস থেকে অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) সংগ্রহ করে ওমানে যেতে পারবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন