1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জয়া আহসানের নতুন সিনেমার শুটিং সম্পন্ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

জয়া আহসানের নতুন সিনেমার শুটিং সম্পন্ন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাকালে নতুন সিনেমার শুটিং সম্পন্ন করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিষয়টি তিনি নিজেই জানালেও সিনেমার নাম বা বিস্তারিত তথ্য কিছুই প্রকাশ করেনি ‘দেবী’খ্যাত এই তারকা।

জয়া আহসান ফেসবুকে পাঁচটি স্থিরচিত্র প্রকাশ করে নতুন সিনেমার কথা জানান। তবে ক্যাপশনে সিনেমা নিয়ে বিস্তারিত তেমন কিছুই উল্লেখ করেনি।

জয়া ফেসবুকে লেখেন, ‘বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী সিনেমার আগমনী বার্তা। ‘

তিনি জানান, নতুন সিনেমাটির পরিচালক পিপলু আর খান। এটি তাঁর দ্বিতীয় সিনেমা তবে প্রথম কাহিনীচিত্র। আর সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মাত্র ১৫ দিনে।

জয়া আরও লেখেন, ‘প্যানডেমিকের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্টফিল্ম বানিয়ে ফেলি। তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো! জীবনের খণ্ড খণ্ড না-বলা অনুভূতি আর বাকি গল্পটা ইটস কমপ্লিকেটেড- এতটুকুই বলা অনুমতি সাপেক্ষে। ‘

নাম না জানা সিনেমাটি নিয়ে জয়া লেখেন, ‘ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না! সম্ভবত এটা এমন একটা প্রজেক্ট। আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য! কিন্তু ১৫ দিনের শুটিংটা একটা পাগলামি ছিল, ফর সিউর। এত কম মানুষ নিয়ে একটা ছবি শুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সঙ্গে একটা সুন্দর অভিজ্ঞতা হলো। ‘

সিনেমাটির গল্প যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত মাটি। পিপলু আর খানের ‘অ্যাপলবক্স ফিল্মস’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’ এটি প্রযোজনা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন