বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

এতদিন পর এসব, মিথিলা সইতে পারবেন তো?

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

খোপার বাঁধন ছাড়া, চোখে কাজল থাকলেও কপালে টিপ নেই। ঠোঁটে-মুখে খেলে যাচ্ছে এক চিলতে হাসি। পরনে লাল রঙের সিফনের শাড়ি। আচল আর পাড়ে সোনালি সুতোর ক্লাসি জিওমেট্রিক ডিটেলিং। একাধিক স্থিরচিত্রে এমন লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।

মূলত কলকাতার সানন্দা পত্রিকার দুর্গাপূজা সংখ্যায় মডেল হয়েছেন মিথিলা। আর এজন্য এসব ছবি তুলেছেন তিনি। শুক্রবার দুপুরে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন। দুর্গাপূজার এ সংখ্যাটি সংগ্রহ করার আহ্বানও জানিয়েছেন এ অভিনেত্রী।

সবকিছু ঠিকই ছিল, কিন্তু বরাবরের মতো এবারো নেটিজেনদের রোষানলে পড়েছেন মিথিলা। কটাক্ষ করে মন্তব্য ছুঁড়ছেন তারা। ছবিগুলো পোস্ট করার ৪০ মিনিটের মধ্যে লাইক পড়েছে ২৪ হাজার। কিন্তু তার মধ্যে বড় অংশের নেটিজেনরা ‘হা হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন। মন্তব্য করেছেন দেড় হাজারের বেশি। আর তাতেই যত আপত্তি। কারণ অধিকাংশ মন্তব্য ‘নোংরা’ ভাষায় করা হয়েছে।

তাহসান-মিথিলার একটি ছবি পোস্ট করে সাব্বির আহমেদ লিখেছেন—‘আপনাকে দেখলেই তাহসান ভাইয়ের কথা মনে পড়ে।’ আসাদ জে নূর নামে একজন লিখেছেন—‘আমার এই প্রিয় মানুষকে একটা ব্লাউজ উপহার দিতে চাই। কীভাবে তার কাছে ব্লাউজ পাঠাব? সুন্দরবন কুরিয়ার সার্ভিস কি এই দায়িত্ব নেবে?’ মিম নামে একজন মন্তব্য করেছেন—‘অসুস্থ, হতাশাগ্রস্ত, ডিপ্রেশনে ভোগা ছেলেদের জন্য এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবল চাঙ্গা করতে সহায়তা করবে।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স।

প্রেম-বিয়েকে কেন্দ্র করে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন মিথিলা। গত ২৪ আগস্ট মিথিলার একটি স্থিরচিত্রকে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। আবারো একই ঘটনার মুখোমুখী হলেন মিথিলা। বিতর্ক যেন তার পিছু কিছুতেই ছাড়ছে না।

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে পরিচয় হয় তার। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তারপর গত ২৯ ফেব্রুয়ারি কলকাতায় বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করেন সৃজিত। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের পর মিথিলা বাংলাদেশে চলে আসেন। আর সৃজিত তার সিনেমার শুটিংয়ের কাজে আফ্রিকায় যান। শুটিং শেষে সৃজিতের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে শুরু হয় করোনা তাণ্ডব। তারপর সৃজিত আটকে থাকেন কলকাতায় আর মিথিলা বাংলাদেশে। দীর্ঘ দিন পর গত ১৫ আগস্ট কলকাতায় গিয়েছেন মিথিলা। বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE