1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বসুন্ধরা ৭ দিনে ৫ হাজার বেডের হাসপাতাল করবে, ১০ কোটি দান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

বসুন্ধরা ৭ দিনে ৫ হাজার বেডের হাসপাতাল করবে, ১০ কোটি দান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ৭ দিনে উহানের চেয়েও বড় এ হাসপাতাল তৈরিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর তার পিতা আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবসহ চিঠি দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলা তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।

প্রধানমন্ত্রী বসুন্ধরার এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা উত্তর সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে গরিবদের মধ্যে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পরিকল্পনা করছেন আরও বড় পরিসরে কিছু করার। রোববার উত্তর সিটির ৪০, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের ২০০০ পরিবারকে ১০ কেজি মিনিকেট চাউল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম রসুন, ৫০০ গ্রাম করে আদা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সকল দুর্যোগে তো মানুষের পাশে দাঁড়ানই, গোপনে মানবকল্যাণে নিরন্তর কাজ করেন, যা খবর হতে দেন না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন