1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাগরিক সেবা গতিশীল করতে- মাদারীপুরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি, শিক্ষকদের কর্পোরেট সীমকার্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

নাগরিক সেবা গতিশীল করতে- মাদারীপুরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি, শিক্ষকদের কর্পোরেট সীমকার্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর
নাগরিকদের সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা গতিশীল করতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধি, শিক্ষকদের মাঝে কর্পোরেট সীমকার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এই সীমকার্ড বিতরণ করেন।
এ সময় জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দেয়া হয় কর্পোরেট সীম। এতে নাগরিক সেবা গতিশীল হবে বলে আশা করেন কর্মকর্তারা। এখন থেকে কোন কর্মকর্তা অন্যত্র বদলি কিংবা ছুটিতে থাকলেও সংশ্লিষ্ট মোবাইল নাম্বারটি চালু থাকবে। ফলে সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন