1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৮দিনেও খোঁজ নেই রামিমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে ৮দিনেও খোঁজ নেই রামিমা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরে গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন রামিমা আক্তার (১৪) নামে এক কিশোরী। রামিমা ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মো. রিপন মোল্লার মেয়ে। তবে রামিমা প্রায় ৪ বছর ধরে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় একটি বাড়িতে কাজ করতো। গত ২১ মার্চ সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন।
এদিকে রামিমার পরিবারের দাবি, রামিমাকে কেউ অপহরণ করেছে। এদিকে রামিমা যেখানে থাকতো সেই পরিবারের পক্ষ থেকে রামিমার সন্ধান চেয়ে গত ২২ মার্চ মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নম্বর ৯৫৮।
নিখোঁজ তরুণীর পরিবার ও পুলিশের সূত্র জানায়, গত ২১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাসার বাহিরে যায় রামিমা। এরপর থেকে রামিকে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের স্বজনরা রামিমার আত্মীয় স্বজন, বন্ধ ও শুভাকাঙ্খিদের বাড়িতে খোঁজ করেও রামিমার কোন খোঁজ পাওয়া যায়নি। রামিমার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, মাথায় কালো চুল ও মুখোমন্ডল গোলাকার। পরনে ছিল সবুজ রঙের ছাপা কামিজ ও খয়েরি রঙের স্যালোয়ার।
নিখোঁজ তরুণীর বাবা মো. রিপন মোল্লা একজন কৃষক। রিপনের নিকটাত্মীয় মো. জোবায়ের হোসেইন বলেন, ‘রিপনের চার মেয়ে, কোন ছেলে সন্তান নেই। আমরা ধারণা করছি রামিমাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। আজ ৮দিন হয়ে গেল রামিমার কোন খোঁজ পাচ্ছি না। পুলিশের কাছে জানিয়েছি। আমি তার সন্ধান চাই।’
জানতে চাইলে মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিখোঁজ এক কিশোরীর সন্ধান চেয়ে থানায় জিডি হয়েছে। আমরা ওই কিশোরীর পরিবারের সাথে কথা বলেছি। সব থানায় ওই তরুণীর ছবিসহ তথ্য পাঠানো হয়েছে। ওই কিশোরী সন্ধানে সব ধরণের চেষ্টাই আমরা করে যাচ্ছি।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন