1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়ায় মামলায় মাদারীপুরে জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা খারিজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়ায় মামলায় মাদারীপুরে জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা খারিজ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত ২ টি ফৌজদারী মামলা খারিজ করে দিয়েছে আদালত। রবিবার বিজ্ঞ আদালত মামলা দুটি খারিজ করে দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ ড্রেজার দিয়ে জেলার শিবচরে বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়। এরই প্রেক্ষিতে দুই জন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্যান্য মেশিন পিটিয়ে ভাংচুর করে ক্ষতি সাধন করার অভিযোগ এনে দন্ডবিধির ১৪৭/৪৪৭/৪৩৫/৪৩৬/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলা দুটির বাদী হচ্ছে শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লাবেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানী শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেন। এরপর ৬আগস্ট রবিবার বিকালে একই আদালতে বিধি মোতাবেক ফৌজদারী মামলা জেলা প্রশসাকসহ ৬জনের বিরুদ্ধে সরকারে অনুমতি ছাড়া মামলা দায়েরের সুযোগ নেই, সেহেতু মামলা দুটি খারিজ করে দেন বিজ্ঞ আদালত।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন,’ মাদারীপুর আমরা যে কাজটি শুরু করেছি শত শত অবৈধ ড্রেজারের বিরুদ্ধে। যেগুলো অবৈধ ভাবে বালু উত্তোলন করছে, অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান করছি। এই অভিযানের একটি অংশ হিসাবে আমরা শিবচরে একটি ২৮ আগস্ট একটি ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছি সেই প্রেক্ষিত্রে আমাদের বিরুদ্ধে ১লা সেপ্টেম্বর আমাদের বিরুদ্ধে একটি মামলা হয়। যেহেতু মামলাটি বিধি মোতাবেক হয় না তাই ৬ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
জেলা প্রশাসক আরও বলেন, এখন যদি বিজ্ঞ আদালত মনে করে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয়েছে তাহলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন