1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাকিস্তানে গ্রেপ্তার ৩ বাংলাদেশির আটকাদেশ বাড়ল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

পাকিস্তানে গ্রেপ্তার ৩ বাংলাদেশির আটকাদেশ বাড়ল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দুই মাস আগে পাকিস্তানে গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশির আটকাদেশ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির উচ্চতর আদালতের বিচারকদের সমন্বয়ে গঠিত ফেডারেল রিভিউ বোর্ড। শনিবার আরও ১৯ জন বিদেশি নাগরিকের বন্দিদশা বাড়ানোর ঘোষণা দেয় আদালত।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন রবিবার জানিয়েছে, আটক বিদেশিদের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ সীমান্ত পার হওয়ার পাশাপাশি ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগ আনা হয়েছে!

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিন বাংলাদেশির পাশাপাশি ভারতীয় নাগরিক আছেন ১৯ জন। একজন ছিলেন শ্রীলঙ্কার। পাকিস্তানের তিন জন।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি মনজুর আহমদ মালিকের নেতৃত্বাধীন বোর্ড বাংলাদেশ-ভারতের ২২ জনের আটকাদেশ বাড়ালেও শ্রীলঙ্কানকে মুক্তি দিয়েছে।

ভারত-বাংলাদেশিদের পাশাপাশি তিন পাকিস্তানির আটকাদেশও বেড়েছে।

শুনানির সময় এদিন সুপ্রিম কোর্টের লাহোর রেজিস্ট্রিতে সবাইকে হাজির করেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন