1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুইজারল্যান্ডের নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী আনোয়ার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সুইজারল্যান্ডের নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী আনোয়ার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুইজারল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লার লাকসামের ছেলে দামারিস আনোয়ার হোসেন।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ব্যাসেল সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি লাকসাম উপজেলা শহর সংলগ্ন ফতেপুর গ্রামে।

এমবিএ ডিগ্রিধারী আনোয়ার সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা ও সেখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক। তার শ্বশুর-শাশুড়িও সুইজারল্যান্ডের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় ও সমৃদ্ধশালী একটি রাষ্ট্র সুইজারল্যান্ড। ইউরোপের হার্ট হিসেবে খ্যাত এই দেশটিতে প্রতি ৪ বছর পর পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ১১০ জন সংসদ সদস্যের মেজোরোটিতে সরকার গঠিত হয়। ৪টি রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার পরিচালনার দায়িত্ব পালন করে।

সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি রাষ্ট্রপতি পরিবর্তন হয়। চার দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রিপরিষদের ১ জন সদস্য এক বছরের জন্য শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন