1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ রোহিঙ্গা যুবক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ রোহিঙ্গা যুবক আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে মাছুম আহম্মদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার বাবার নাম জয়নাল আবেদীন।

এ সময় মাছুমের কাছে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। যার ঠিকানা দেয়া আছে সিলেট জেলার কানাইঘাট আগফৌদ নারাইনপুর।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে মাছুম নামে ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তার কথাবার্তা শুনে সন্দেহ মনে করলে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে। তিনি মিয়ানমার থেকে অনেক বছর আগে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে তৈরি করে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড। আইনি প্রক্রিয়া শেষে থানা-পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন