বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ইউএনওকে কোপানো দুর্বৃত্ত ছিল মুখ ঢাকা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে (৩৫) রাতে ঘরে ঢুকে যে ব্যক্তি কুপিয়েছে তার মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন তার বাবা ওমর আলী, যিনি নিজেও ঘটনার শিকার।

আহত ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুর একটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে।

ইউএনওর বাবা ওমর আলী রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রাতের বর্ণনা দিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বুধবার রাত দুইটার দিকে আমার মেয়ের রুমে হঠাৎ করে চিৎকারের শব্দ শুনতে পাই। আমি বিছানা থেকে উঠে আমার মেয়ের রুমের দিকে যেতেই কালো কাপড়ে মুখ-চোখ ঢাকা একজন সন্ত্রাসী আমাকেও কোপাতে থাকে। আমি আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে ভর্তি।’

ওমর আলী বলেন, ‘আমাদের কারও সঙ্গে শক্রতা নেই। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে আমরা সেটাও জানি না।’

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কোপানোর পর আজ বৃহস্পতিবার সকালে বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাবা ও মেয়েকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে ইউএনওকে রংপুর ডক্টর’স ক্লিনিকের আইসিউতে ভর্তি করানো হয়। আর বাবা ওমর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে ঘোড়াঘাট উপজেলায় এই ঘটনার কারণ জানতে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনসহ র‌্যাবের কর্মকর্তারা সিসিটিভির ফুটেজসহ আনুষঙ্গিক বিষয়ে যাচাই-বাছাই করছেন।

তবে কি কারণে ইউএন্ও’র উপর এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘ঘটনার কারণ জানার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে কি কারণে ইউএনও ও তার বাবাকে সন্ত্রাসীরা হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE