1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলা প্রশাসক সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে ২টি ফৌজদারী মামলা দায়ের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুর জেলা প্রশাসক সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে ২টি ফৌজদারী মামলা দায়ের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি।।
দুই জন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটিট অন্যান্য মেশিন পিটিয়ে ভাংচুর করে ক্ষতি সাধন করার অভিযোগ এনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। দন্ডবিধির ১৪৭/৪৪৭/৪৩৫/৪৩৬/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় দায়েরকৃত মামলা দুটির বাদী হচ্ছে শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লাবেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।

মামলার আসামীরা হচ্ছে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এম.এল.এসএস বাবুল মিয়াকে আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

মামলার আরজিতে অভিযোগ করে বলা হয় যে, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধূরী আনিছউদ্দিন ওয়াকফ এষ্টেটের মাটি ভরাট করিয়া উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করিলে মামলার আসামীরা গত শুক্রবার ২৮ আগস্ট বেলা একটার দিকে ওয়াকফ এষ্টেটের ভূমিতে গিয়ে বাদীদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আরও আটটি মেশিন পিটিয়ে ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধণ করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানী শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেন।
মামলার ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর কাছে মোবাইলে জানতে চাইলে তিনি মামলার বিষয়ে জানেন না বলে সাংবাদিকদের জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন