1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত হয়েছেন অন্তত ৬জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে চরলক্ষ্মীপুর গ্রামের সরোয়ার খাঁর সাথে আবু কালাম বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে আবু কালাম বেপারীর পরিবারের উপর অতর্কিত হামলা চালায় সরোয়ার খাঁ’র লোকজন। এতে আবু কালামের স্ত্রী আয়েশাসহ তাদের পক্ষের ৬জন আহত হয়। আহতদের মধ্যে আয়শা বেগম (৪৫), চুন্নু হাওলাদার (২২), পান্নু হাওলাদার (৩২) ও সজীব বেপারী (২৮)’এর নাম পাওয়া গেছে। আহতদের উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে পান্নু হাওলাদার ও সজীব বেপারী নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বেশ কয়েকজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন