1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ১২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে মাদারীপুর পৌরসভার হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সানজিদা ইয়াসমিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, বিএমএর সভাপতি ডা. আব্দুল বারিসহ অনেকেই।রচনা, চিত্রাংকন, ছড়া-কবিতা ও গানের প্রতিযোগিতা এই ৪টি ক্যাটাগরিতে মোট ৮৪ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে তাদের মধ্য থেকে ১২জনকে দেয়া হয় পুরস্কার ও সনদ। শিক্ষার্থীরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ও মুক্তিযুদ্ধের নানা ধরনের চিত্র এতে ফুটিয়ে তুলেন। এতে শহরের অধিকাংশ বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন