1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিতর্কিত সাইয়েমা হাসানকে অব্যাহতি, নতুন দায়িত্বে সুফল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিতর্কিত সাইয়েমা হাসানকে অব্যাহতি, নতুন দায়িত্বে সুফল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৫৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিতর্কিত, সাইয়েমা-হাসান, অব্যাহতি, নতুন, দায়িত্ব, সুফল,

মাস্ক ব্যবহার না করে রাস্তায় বের হওয়ার অপরাধে চার বৃদ্ধকে কানে ধরিয়ে শাস্তি দেওয়া সেই এসিল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুফল চন্দ্র গোলদারকে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম শনিবার (২৮ মার্চ) সকালে এই আদেশ দেন। সুফল চন্দ্র ইতিমধ্যে মণিরামপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভূমি ও হুকুম দখল শাখা) হিসেবে কর্মরত ছিলেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন।

আহসান উল্লাহ শরিফী বলেন, শুক্রবার (২৭ মার্চ) বিকেলের অনাকাঙ্খিত ঘটনায় তাৎক্ষণাত জেলা প্রশাসক স্যার এসিল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তার স্থলে আজ শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন সুফল চন্দ্র গোলদার।

করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণের চলাচল নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেলে মণিরামপুরের চিনাটোলা ও কোনাকোলা বাজারে অভিযান পরিচালনাকালে চার বৃদ্ধকে মাস্ক না পরার অপরাধে কানে ধরিয়ে শাস্তি দেন সাইয়েমা হাসান। এদের মধ্যে কোনাকোলা বাজারে একজনকে তিনি উঠবস করান। আবার সেই ছবি নিজেই মোবাইলে ধারণ করেন। শুক্রবার রাত থেকে বৃদ্ধদের কান ধরানো ছবিগুলো ফেসবুকে ভাইরাল হতে থাকে। সাইয়েমা হাসানের শাস্তির দাবিতে বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে কান ধরানো সেই বৃদ্ধদের খোঁজখবর নিতে শনিবার সকালে তাদের বাড়িতে খাদ্যদ্রব্য নিয়ে হাজির হয়েছেন ইউএনও আহসান উল্লাহ শরিফী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন