1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে এক জনের মৃত্যু ১৫ বাড়ী লক ডাউন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শিবগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে এক জনের মৃত্যু ১৫ বাড়ী লক ডাউন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৯৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একজনের মৃত্যু, ১৫ বাড়ীতে লক ডাউন।
জানা গেছে, উপজেলা ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ কুপা গ্রামে টিএমএসএস এর কর্মী সাজেদা বেগম বসবাস করেন। তার স্বামী মাসুদ রানা (৪৫), ঢাকায় ব্যবসা করে। তিনি গত ২ দিন পূর্বে দাড়িদহ কুপা গ্রামে তার স্ত্রীর ভাড়া বাসায় আসেন। হঠাৎ করে সে অসুস্থ্য হয়ে পড়লে শনিবার সকালে সে মৃত্যু বরণ করে। এ ব্যাপারে তার স্ত্রী বলেন বুকে ব্যাথা ও শ্বাস কষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর বলেন, করোনা সন্দেহর মৃত্যুর কারণে ওই এলাকার ১৫টি বাড়িতে লক ডাউন দেওয়া হয়েছে। দাফন সম্পর্কে নির্বাহী কর্মকর্তার নিকট থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেহেতু নিহতর বাড়ী কাহালু উপজেলায় তাদের পরিবারের লোকজন আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক দাফন কার্যের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল এর সাথে কথা বলা তিনি বলেন, নিহতর এলাকায় ৭দিনের জন্য লক ডাউন করা হয়েছে। তবে স্বাস্থ্য সেবা টিস এসে পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হলে লক ডাউনের সময় বৃদ্ধি করা হবে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম রূপম জানান, বিষয়টি আমি শুনেছি এবং নিহত আত্মীয় স্বজনদের কে খবর দেওয়া হয়েছে লাশ নিয়ে যাওয়ার জন্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন