1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ অভিযানে অপপ্রচারকারী চক্রের সক্রিয় সদস্য আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

র‌্যাব-১০ অভিযানে অপপ্রচারকারী চক্রের সক্রিয় সদস্য আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকা হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় মূল্যবোধ বা অনুভুতিতে আঘাত করার অভিপ্রায়ে বিভিন্ন পোস্ট শেয়ার করে অপপ্রচারকারী চক্রের ০১ জন সক্রিয় সদস্য আটক।

সাইবার নজরদারিসহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গত ২৪/০৮/২০২০ ইং তারিখ ১৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে এবং এএসপি মোঃ শহিদুল হক মুন্সি এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমাজ ও ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট প্রচারকারী ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন, ০২টি মনিটর, ০২টি সিপিইউ ও ০১টি ওয়েভ ক্যামেরা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ১। মোঃ সালেকউদ্দিন শেখ (৩৮), পিতা- মোঃ সাহাবউদ্দিন শেখ, মাতা- মোছাঃ মাসুদা বেগম, ঠিকানা- সি বøক,১১৯, হাাউজিং স্টেট, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া, এ/পি- রায়েরবাগ, কামাল উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী ২ টি ফেইসবুক গ্রæপ পেজ ব্যবহার করে এমন জঘন্য কর্মকান্ড পরিচালনা করে, এছাড়াও তিনি এই ফেসবুক পেজ ও গ্রæপের অ্যাডমিন/ মডারেটর ছিলেন। এ সমস্ত ফেইসবুক গ্রæপ এবং পেজ হতে তিনি ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট শেয়ার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেন বলে স্বীকার করেন।

মূলত তার উদ্দেশ্য ছিলো ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট ছড়িয়ে রাষ্ট্রের অভ্যন্তরে সাম্প্রদায়িক কোলাহল, অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপতৎপরতা চালানো।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানী ঢাকার কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন