1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যাত্রাবাড়ী জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ১জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

যাত্রাবাড়ী জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ১জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর অভিযান: ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ০১জন গ্রেফতার

গত ২১ আগষ্ট ২০২০ইং তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় সিপিসি -১, র‍্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ১০/ই সায়দাবাদ হুজুরের বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী ০১ জনকে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম মোঃ মফিজুর রহমান (৪২), পিতা- মৃত ইদ্রিস খান , সাং- বিশ্বনদী, থানা- চাঁদপুর সদর , জেলা- চাঁদপুর বলে জানা যায় । এসময় তার নিকট থেকে ১৮ টি ভূয়া সার্টিফিকেট, ১৩টি বিভিন্ন নামীয় জাতীয় পরিচয় পত্র,০১ টি মনিটর,০১ টি প্রিন্টার, ০১ টি সিপিইউ,০১ টি স্ক্যানার, ০১টি মাউস, ০১ টি কিবোর্ড, ০১ টি মোবাইল ফোন ও নগদ ৩০,২৫০/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্র সহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন