1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী নিয়োগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী নিয়োগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Canada's Deputy Prime Minister/Finance Minister Chrystia Freeland (R) speaks during a news conference on Parliament Hill August 18, 2020 in Ottawa, Canada, as Prime Minister Justin Trudeau looks. - Prime Minister Justin Trudeau tapped Chrystia Freeland to be Canada's first female finance minister on Tuesday as an ethics scandal that clipped her predecessor's wings reverberates through the government. Freeland received a standing ovation after being sworn in at a small ceremony at Rideau Hall, the official residence of Governor General Julie Payette in Ottawa. (Photo by Dave Chan / AFP)

কানাডার নতুন অর্থমন্ত্রী হিসেবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ে কোনো নারী নিয়োগ পেলেন বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

করোনা মহামারির সময়ে অর্থনীতির সুরক্ষায় সরকারি ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বিরোধের জের ধরে সোমবার পদত্যাগের ঘোষণা দেন অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। ক্রিস্টিয়া তারই স্থলাভিষিক্ত হলেন।

অর্থমন্ত্রী হিসেবে রাজধানী অটোয়াতে স্বল্প পরিসরের অনুষ্ঠানে শপথ গ্রহণের অনুষ্ঠান শেষে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সবাই দাঁড়িয়ে অভিবাদন জানায়।

অবশ্য শপথগ্রহণ অনুষ্ঠানে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরাসহ করোনাভাইরাস নির্দেশিকা মানতে গেছে। নতুন প্রধানমন্ত্রী ৫২ বছর বয়সী ক্রিস্টিয়া প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে হাত না মিলিয়ে কনুই মেলান।

নারী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া প্রসঙ্গে ট্রুডো বলেন, “আমরা কাচের দেয়ালটা ভেঙেছি।”

সাবেক সাংবাদিক ক্রিস্টিয়া কানাডার সরকারের উপ প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন লিবারেল পার্টি অব কানাডার এই রাজনীতিক।

এর আগে পাঁচ বছর দায়িত্ব পালনের পর সোমবার অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিল মোর্নিয়াও। তার বিরুদ্ধে অভিযোগ ছিল একটি দাতব্য সংস্থার কার্যক্রম দেখতে পরিবার নিয়ে অনেক দেশ সফর করলেও কোনো খরচ তিনি পরিশোধ করেননি।

এছাড়া, করোনায় বিধ্বস্ত কানাডার অর্থনীতির পুনরুদ্ধারে মোর্নিয়াও এবং ট্রুডো মধ্যে বিরোধ রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন