1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে দৈনিক তৃতীয় সর্বোচ্চ হারে করোনায় মৃত্যু ভারতে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বিশ্বে দৈনিক তৃতীয় সর্বোচ্চ হারে করোনায় মৃত্যু ভারতে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত এখন করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট। দৈনিক সংক্রমণে দেশটি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পেছনে ফেলেছে। তবে দৈনিক মৃতের সংখ্যায় এখনো দেশ দুটি থেকে কিছুটা পিছিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি।

দ্য হিন্দু জানায়, গত ১৫ আগস্ট চতুর্থ দেশ হিসেবে করোনায় ৫০ হাজার মৃত্যুর গণ্ডি ছাড়িয়ে যায় ভারত।

দেশটিতে করোনায় প্রথম ১০ হাজার মৃত্যু হয়েছিল ৮৬ দিনে। কিন্তু শেষ ১০ হাজার মৃত্যুতে সময় নেয় মাত্র ১০ দিন। গড়ে প্রতিদিন ৯৫০ জন মানুষের মৃত্যু হচ্ছে যা এখন পর্যন্ত দ্রুতই বাড়ছে।

গত ১৫ আগস্ট থেকে ভারতে করোনায় গড়ে ৯৪৮ জন মারা যাচ্ছে যা ব্রাজিল (৯৬৫) এবং যুক্তরাষ্ট্র (১,০০৮) থেকে সামান্য কম।

এদিকে, বুধবার ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৬৫ হাজার ২২ জন করোনা সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১ হাজার ৮৯ জন।

বিগত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৯৯৯ জন। মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৪৩ জন। মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।

এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ২৩ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭ লাখ ৮৪ হাজার ৩৫৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫০ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন