1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় মামলা॥ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় মামলা॥ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মনজুর হোসেন- মাদারীপুর।।
মাদারীপুরের কালকিনি উপজেলার মিনাজদি গ্রামে ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী ময়না বেগম (২৫) কে হত্যার ঘটনায় স্বামীসহ ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে নিহতের ভাই শহিদুল মোল্লা । হত্যার প্রধান আসামিকে মঙ্গলবার দুপুরে মাদারীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান এর আদালতে ১৬৪ ধারায় জবান বন্দি নেয়া হয়। এ সময় বিজ্ঞ আদালতের কাছে হত্যার ঘটনায় দোষ স্বীকার করেছেন প্রধান আসামি সোলায়মান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মো. আজিজ খানের ছেলে সোলায়মান খান (৩৫) এর সাথে ময়নার পারিবারিকভাবে বিয়ে হয় ১৫ বছর পূর্বে। বিয়ের পর মাঝে মধ্যেই সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হত। রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সোলায়মান হাতের কাছে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীকে এলো পাথারী ভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ময়না বেগমকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বরিশাল নেয়ার পর রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়না হাসপাতালে মারা যায়। সোমবার বিকেলে নিহত ময়নার ভাই শহিদুল মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামি করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার রাতে সোলায়মানের পিতা মো. আজিজ খান (৫৮) কে গ্রেফতার করে থানা পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান এর আদালতে আসামি সোলায়মানকে হাজির করা হলে ১৬৪ ধারায় জবান বন্দি নেয়া হয়। এ সময় বিজ্ঞ আদালতের কাছে হত্যার ঘটনায় দোষ স্বীকার করেছেন প্রধান আসামি সোলায়মান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, হত্যার ঘটনায় নিহত ময়না বেগমের ভাই সোমবার বিকেলে বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে প্রধান আসামি সোলায়মানের পিতা আজিজ খানকে রাতে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
মাদারীপুর কোর্ট ইন্সেপেক্টর রমেশ চন্দ্র দাস বলেন, স্ত্রীকে হত্যার দায়ে মামলার প্রধান আসামি সোলায়মান খানকে মাদারীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান এর আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবান বন্দি নেয়া আদালত। এ সময় বিজ্ঞ আদালতের কাছে হত্যার ঘটনায় দোষ স্বীকার করেছেন প্রধান আসামি সোলায়মান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন