1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৌদ্ধ সম্প্রদায়কে ১ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বৌদ্ধ সম্প্রদায়কে ১ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ১২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সোমবার আসন্ন প্রবারণা পুর্নিমা এবং কঠিন চিবর দান উৎসব উদযাপন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘বৌদ্ধ সম্প্রদায়ের দু’টি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে (বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট) ১ কোটি টাকার চেক দেওয়া হয়েছে।’

তিনি বলেন, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সবসময় নিয়মিতভাবে সব ধর্মের লোকদের সহায়তা দিয়ে থাকেন।

প্রেস সচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই অনুদান দিয়েছেন যাতে তারা তাদের দু’টি উৎসব যথাযথভাবে পালন করতে পারে।’

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

খবর: বাসস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন