1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্পেনে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৬৯ মৃত্যুর নতুন রেকর্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

স্পেনে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৬৯ মৃত্যুর নতুন রেকর্ড

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ১৩৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চীন ও ইতালিকে পেছনে ফেলে স্পেনে তৈরি হলো ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৬৯ জনের মৃত্যুর নতুন রেকর্ড। পশ্চিম ইউরোপের দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৪,৮৫৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও ৫৬,১৮৮ থেকে বেড়ে ৬৪,০৫৯ জন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ) স্পেনের স্বাস্থ্যমন্ত্রণালয় করোনা ভাইরাসে সবশেষ পরিস্থিতি তুলে ধরে এসব তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় স্পেন এখন বিশ্বের চতুর্থ দেশ। যুক্তরাষ্ট্র, চীন, ইতালির পর স্পেনেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর দিক দিয়ে দেশটি দ্বিতীয় অবস্থানে আছে। ইতালির পর স্পেনেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে করোনাভাইরাসে। ইতালিতে মারা গেছে ৮২১৫ জন।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে স্পেনে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। দেশটির সরকার বলেছে, করোনাভাইরাসের বিস্তার ও প্রাণহানি ঠেকাতে মেডিক্যাল সরঞ্জামের সরবরাহ দিতে গিয়ে প্রকৃত যুদ্ধের মুখোমুখি হয়েছে। করোনার রোগীদের জন্য ইতোমধ্যে চীন থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী সংগ্রহ করেছে দেশটি।

চীনের উহানে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসের উৎপত্তি হলেও এটি এখন বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে । প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণে প্রাণহানির সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি এবং স্পেন।

চীনে এই ভাইরাসে ৮১ হাজার ৩৪০ জন আক্রান্ত হলেও যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬১২ জনে। এছাড়া দেশটিতে মারা গেছেন এক হাজার ৩০১ জন। চীনে মারা গেছেন ৩ হাজার ২৯২ জন। ইতালিতে মারা গেছেন ৮ হাজার ২১৫ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫ লাখ ৪৯ হাজার ৭০ জনে পৌঁছেছে। এছাড়া মারা গেছেন ২৪ হাজার ৮৬২ জন। তবে বিশ্বজুড়ে করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ২৮ হাজার ৬২ ০জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন