1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কালকিনিতে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের কালকিনিতে স্বামীর দায়ের কোপে স্ত্রী ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। রোববার দুপুর আনুমানিক ২টার সময় উপজেলার মিনাজদি গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী ময়না বেগম মাদারীপুর সদর উপজেলার কড়দী গ্রামের মৃত আবদুল হাই মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মো. আজিজ খানের ছেলে সোলায়মান খানের (৩৫) সাথে ময়নার পারিবারিকভাবে বিয়ে হয়। খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হত। আজ দুপুরে সামান্য বিষয় নিয়ে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সোলায়মানের হাতের কাছে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলো পাথারী ভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ময়নাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেয়ার পথে ময়নার মৃত্যু হয়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, আমি ঘটনার কথা শুনেই ঘটনাস্থানে গিয়েছি এবং ঐ এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সোলায়মান খান কে গ্রেফতার করেছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন