1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতালিতে বাড়ল বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ইতালিতে বাড়ল বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা সংক্রমণ বিদ্যমান থাকা ও করোনার সার্টিফিকেট কেলেঙ্কারির কারণে ইতালি, জাপান, কুয়েত বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে অথবা আগের নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে যাওয়ার জন্য সেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ‘অনাগ্রহী’ দেশের তালিকাভুক্ত করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা রবিবারের এক আদেশে বলা হয়, বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকেরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না। এর আগে ইতালির দেওয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ ৩১ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি রেখেছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলো হলো- ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

এ দিকে ইতালির রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

কুয়েত চলতি সপ্তাহেই বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। জাপানও এ সপ্তাহে বাংলাদেশসহ ৪টি দেশের ওপর কঠিন-কঠোর ব্যবস্থা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন সেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ৫৪টি দেশকে ‘ভিসা দিতে বাধা নেই’ বলে তালিকা করেছে- যেখানে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশকে রাখা হয়েছে ‘অনাগ্রহী’ দেশের তালিকায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন