1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকার ওয়ারী জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ২জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

ঢাকার ওয়ারী জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ২জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।
র‌্যাব-১০ এর অভিযান: ডিএমপি ঢাকার ওয়ারী এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ০২জন গ্রেফতার

গত ০৯ আগষ্ট ২০২০ইং তারিখ ১৯.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী ০২ জনকে আটক করেন। আটককৃতরা হলো ১। মোঃ আক্তার হোসেন (৩১), ২। জাকির হোসেন (২৪), উভয় পিতা- আব্দুল হান্নান, সাং- বেজোড়া, থানা- ব্রাম্মনপাড়া, জেলা- কুমিল্লা বলে জানা যায় । এসময় তার নিকট থেকে ১০ টি বিভিন্ন র্বোড/বিশ্ববিদ্যালয়ের ভূয়া সার্টিফিকেট, ০২ টি মনিটর, ০৩ টি প্রিন্টার, ০২ টি সিপিইউ, ০১ টি স্ক্যানার, ০২ কি-র্বোড, ০২ মাউস, ০৪ টি মোবাইল ও নগদ ৪,০০০/- (চার হাজার) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্র সহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন