1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ত্রাণ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জামালপুরে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ত্রাণ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৫১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর সংবাদদাতা।।
স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বানভাসীদের পাশে রয়েছে। বন্য পরবর্তী সময়ে বানভাসীদের ক্ষতিগ্রস্ত কৃষির সামগ্রী বিরতণ করাসহ সকল ধরনের সহযোগিতা করা হবে।
রবিবার দুপুুরে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বানার এলাকায় দুই শতাধিক বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমূল আহসান জনি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সজিব আহমেদ, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্মআহবায়ক জহির রায়হান, মমিনুল ইসলাম, সাগর হোসেন রুবেল, হুমায়ুন রশিদ দীপু প্রমুখ। এর আগে সরিষাবাড়ি সানাকৈর এলাকার ৫ শতাধিক বানভাসীদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। জানা যায়, জেলার আরো প্রায় ৫টি স্পটে দুই হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন