1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৈরুতে নিখোঁজ রাশেদের মৃতদেহ মিলল হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বৈরুতে নিখোঁজ রাশেদের মৃতদেহ মিলল হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর যে বাংলাদেশি নিখোঁজ ছিলেন তাকে একটি হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাংলাদেশ দূতাবাস থেকে এই তথ্য নিশ্চিত করা জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাশেদ।

‘বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ রাশেদ বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন,’ জানিয়ে দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তাকে হারুন হাসপাতালে শনিবার মৃত অবস্থায় পাওয়া গেছে।’

রাশেদের পাসপোর্টের তথ্য থেকে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ মোট ১০৮ জন প্রবাসী আহত হন। মারা গেছেন ৫ জন।

আহত বাংলাদেশি প্রবাসীরা দেশটির তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিস্ফোরণের ওই ঘটনায় বিভিন্ন দেশের ১৫৮ জন নিহতের পাশাপাশি ৬ হাজার মানুষ আহত হয়েছেন। এমন ‘দুর্ঘটনার’ জন্য দেশটির সাধারণ মানুষ সরকারকে দায়ী করে রাস্তায় নেমেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন লেবানিজ আর্মির অবসরপ্রাপ্ত কয়েক জন অফিসার। তারা পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণাও দিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন