বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

নতুন আক্রান্তহীন নিউজিল্যান্ডের ১০০ দিন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইসার মহামারি রুখে দেওয়ায় এখন পর্যন্ত বিশ্বের সফল দেশগুলোর অন্যতম নিউজিল্যান্ড। অনেক দিন ধরে নতুন করে আক্রান্ত নেই। কমিউনিটি পর্যায়ে নতুন সংক্রমণহীন ১০০ দিন পার করেছে দেশটি।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দেশটিতে এখনো ২৩ জন করোনারোগী রয়েছেন। তবে তারা দেশের অভ্যন্তরে আক্রান্ত হননি। সীমান্ত দিয়ে নিউজিল্যান্ডে প্রবেশের সময় তাদের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

একশোটি তিন দেশের অভ্যন্তরে নতুন সংক্রমণ না পাওয়াটাকে মাইলফলক হিসেবে দেখছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড।

“কমিউনিটি ট্রান্সমিশনে নতুন শনাক্ত ছাড়া আমরা ১০০ দিনে পদার্পণ করলাম। এটা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না।”

“আমরা দেখছি, অন্যান্য দেশে কিভাবে দ্রুত ভাইরাসটির পুনরায় সংক্রমণ ঘটছে। এমনসব জায়গায়ও ছড়িয়ে পড়ছে যেখানে পরিস্থিতি আগে নিয়ন্ত্রণে ছিল। নিউজিল্যান্ডে ভবিষ্যতে যাতে দ্রুত নতুন সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি সে জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার।”

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই লকডাউনসহ নানা কঠিন পদক্ষেপ নেয় ৫০ লাখ জনগণের দেশ নিউজিল্যান্ড। ১৯ মার্চ থেকে সীমান্ত দিয়ে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেয় দেশটির সরকার। সফলভাবে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ দূর করতে পারায় নিউজিল্যান্ডের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

নিউজিল্যান্ডে প্রথম করোনারোগী শনাক্ত হয় ফেব্রুয়ারিতে। এরপর ১ মে পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২১৯ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE