1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের তরে বঙ্গমাতার অবদান ছিল অবিস্মরণীয়-এমপি শাওন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

দেশের তরে বঙ্গমাতার অবদান ছিল অবিস্মরণীয়-এমপি শাওন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৮১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ .এইচ. রিপন, ভোলা সংবাদদাতা :
ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার অবদান ছিল অবিস্মরণীয়। শেখ মুজিবুর রহমান কে জাতির জনক ও বঙ্গবন্ধু হতে পর্দার অন্তরাল থেকে সাহায্য করেছেন্ ‘বঙ্গমাতা’। পাকিস্তানীদের জুলুমের শিকার হয়ে বঙ্গবন্ধু যখন বারবার কারাবরণ করে কারাগারকে আপন করেছিলেন, তাঁর অবর্তমানে বিচলিত না হয়ে পরিবার ্ও দেশের মানুষকে সাহস যুগিয়ে ছিলেন তিনি।
শনিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, ৭১’র যুদ্ধ পরবতী সম্ভ্রম হারানো বিড়ঙ্গনা নারীরা যখন সমাজে মুখ দেখাতে লজ্জা পেতেন, অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তখন সেসব নারীদের কে সাহস যুগিয়ে সম্মানিত করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গমাতা। নিজের হাতের বালা বিক্রি করে বিরঙ্গনাদের আর্থিক সহযোগিতা করেছিলেন। একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী হওয়া স্বত্বেও তাঁরমধ্যে ছিলনা কোন অহমিকা দাম্ভিকতা।
এসময় মহিলা বিষয়কের অধীনে ৬টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজ উদ্যোগে ১৪টিসহ ২০জন নারীর হাতে ২০টি সেলাই মেশিন তুলে দেন এমপি শাওন।
পরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন