1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মোট ১৯১ আরোহীর বাকিদের ১৩টি ভর্তি করা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে কেরালার কোঝিকোড় কালিকুট বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই যাত্রীবাহী বিমান। পাশের জমিতে গিয়ে পড়লেও বিমানটিতে আগুন ধরে যায়নি।

দুবাই থেকে ফেরা বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে রয়েছে ১০ শিশু। এ ছাড়া ছিলেন দুজন পাইলট এবং পাঁচজন কেবিন ক্রু।

দুর্ঘটনায় বিমানের দুই পাইলটেরও মৃত্যু হয়েছে বলে জানায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। নিহত পাইলটদের নাম উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত এবং ক্যাপ্টেন অখিলেশ।

দুর্ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয়। এয়ার ইন্ডিয়া, এএআই এবং এএআই’র বিশেষজ্ঞরা এই দলে আছেন।

প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন