1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ১৪৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মনজুর হোসেন,মাদারীপুর।।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আড়িয়াল খা নদীর ভাঙনে ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত গরীব-অসহায় মানুষের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এছাড়া তিনি আড়িয়াল খা নদীর ভাঙনে শহর রক্ষা বাধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শাজাহান খানের স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. এজাজুর রহমান আকন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খায়রুল হাসান নিটুল খন্দকার, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম আক্তার হাওলাদার, সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ গৌড়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মুন্সী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও শাজাহান খানের বড় ছেলে মো. আসিবুর রহমান খান প্রমখু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন