1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

শিবচরে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুর জেলার শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় সাদভি (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৪ আগষ্ট) দুপুরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে তার মৃত্যু হয়।

জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিল তারা। কাঁঠালবাড়ী ঘাট পেরিয়ে পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়ক দিয়ে তাকে বহনকারী মোটরসাইকেল এগিয়ে আসলে পাঁচ্চর গোল চত্বরের কাছে হঠাৎ করেই ব্রেক করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গোলচত্বরে গিয়ে আঘাত হানে। এসময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর পাঠানোর সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায় নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অহিদুজ্জামান জানান,’মোটর সাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন