1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ১২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে নদী ভাঙ্গন ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পানিবন্দী মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। এ সময় দেড় শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, এক কেজি তেল, ১ কেজি লবন, এক কেজি ডালসহ পানি বিশুদ্ধকরণ ল্যাবলেট ও মাস্ক দেয়া হয়।
এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে খুশি হতদরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষেরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত চলমান থাকবে ত্রাণ বিতরণ কর্মসূচী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন