1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ট্রাক চাপায় প্রাণ গেল এটিএন নিউজ কর্মকর্তাসহ দুই বন্ধুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ট্রাক চাপায় প্রাণ গেল এটিএন নিউজ কর্মকর্তাসহ দুই বন্ধুর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেরপুর সংবাদদাতা।।
মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় গাংনী উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাংনী বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (২৯) এটিএন নিউজের এইচআর বিভাগের সহকারী প্রধান হিসাবে কর্মরত ছিলেন।

নিহত অপরজন হলেন মকবুলের বন্ধু গাংনী চরগোয়াল গ্রামের আবদুল আওয়ালের ছেলে আক্তারুজ্জামান (২৮)। তিনিও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। দুই বন্ধুই একসঙ্গে ঈদে ছুটিতে বাড়ি এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল ও আক্তারুজ্জামান চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বামুন্দী আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে একসঙ্গে ঢাকায় দুটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন