1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাসপোর্ট, আনসার, চা বোর্ডে নতুন মহাপরিচালক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

পাসপোর্ট, আনসার, চা বোর্ডে নতুন মহাপরিচালক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশে চা বোর্ডের মহাপরিচালক পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার পৃথক আদেশে নতুন এ নিয়োগের কথা জানায়।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে প্রেষেণে বাংলাদেশে চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীমকে প্রেষণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

১৯ জুলাই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন