1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে ছাত্রলীগের বৃক্ষরোপন ও বিতরন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কালকিনিতে ছাত্রলীগের বৃক্ষরোপন ও বিতরন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর)..
মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ১৫টি ইউপি ছাত্রলীগের সভাপতি/সম্পাদকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন ফকিরের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল আলম খোকন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এমদাদুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান বুলেট, সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিন মীর সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারন সম্পাদক বায়জিদ হাওলাদার। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহামুদুর রহমান ও প্রচার সম্পাদক মেহেদী হাসান মামুন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন