1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিউমার্কেট এলাকা জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ১জন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউমার্কেট এলাকা জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ১জন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোটার।।
র‌্যাব-১০ এর অভিযান: ডিএমপি ঢাকার নিউমার্কেট এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ০১জন গ্রেফতার

গত ২৭ জুলাই ২০২০ইং তারিখ ১২.১০ ঘটিকার সময় সিপিসি-১, র‌্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার নিউমার্কেট থানাধীন নীলক্ষেত গাউসুল আজম সুপার মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদসহ মোঃ রাজিব হোসেন (২৭), পিতা- মোঃ কদ্দুস, সাং- তারাপল্লা, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- শাহজাহান ভিলা, নবীপুর, থানা- হাজারীবাগ, ঢাকা নামের ০১ জনকে আটক করে। এসময় তার নিকট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি জাল সনদপত্র ০১ টি মনিটর, ০১ টি প্রিন্টার, ০১ টি সিপিইউ, ০১ টি স্ক্যানার, ০১ টি পেনড্রাইভ, ১৬ টি ভূয়া সার্টিফিকেট, ০১ টি মোবাইল ও নগদ ৩,১৬০/- (তিন হাজার একশত ষাট) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্র সহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন