1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকার শ্যামপুরে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকার শ্যামপুরে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানী ঢাকার শ্যামপুর এলাকা হতে ধর্ষণের অভিযোগে সোমবার সকালে মোঃ কাউছার মাহমুদ (২৮) নামে  ১ জন গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার কাউছার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্চ থানার চরহাজারী গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে।

সিপিসি-১, র‌্যাব-১০ এ হাজির হয়ে ভিকটিম(২২), মোঃ কাউছার মাহমুদ (২৮) এর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে  সিপিসি-১, র‌্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারী মোঃ কাউছার মাহমুদ  গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিগত প্রায় ০১ বছর পূর্বে ভিকটিমের সাথে মোঃ কাউছার মাহমুদের ইমুতে পরিচয়ের মাধ্যমে প্রায়ই মোবাইলে কথা হতো। গত ১১/০৭/২০২০খ্রিঃ সময় অনুমান ভোর ০৫.০০ ঘটিকা হতে ২৬/০৭/২০২০ খ্রিঃ তারিখ ১৮.০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বর্তমান ঠিকানা ১৪০ শ্যামপুর হাইস্কুল রোড, আব্দুল আউয়াল এর ভাড়া বাসায় নিয়ে দিনের পর দিন ভিকটিমকে ধর্ষন করে। একপর্যায়ে ভিকটিম বুঝতে পারে বিবাদী বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে দৈহিকভাবে মিলিত হচ্ছে। পরর্বতীতে কাউছার মাহমুদকে ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে সে আজ করব কাল করব বলে তালবাহানা করতে থাকে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন