1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর দেয়া আগুনে ফরিদের মৃত্যুতে মাদারীপুরের ফরিদের বাড়ীতে শোকের মাতম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর দেয়া আগুনে ফরিদের মৃত্যুতে মাদারীপুরের ফরিদের বাড়ীতে শোকের মাতম

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার হাামকুয়া নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে থাকা অবস্থায়

মাদারীপুর প্রতিনিধি।।
নিজ ব্যবসায় লুট করতে বাধা দেয়ায় দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর দেয়া আগুনে ফরিদের মৃত্যুতে মাদারীপুরের রাজৈরে ফরিদের বাড়ীতে শোকের মাতম। ররিবার বাংলাদেশ সময় আড়াইটার দিকে দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার হাামকুয়া নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দক্ষিণ আফ্রিকার প্রবাসী ফরিদ মাদারীপুর রাজৈর উপজেলার বেপারী পাড়া এলাকার নরুল হক বেপারীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিহত ফরিদের পরিবার নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার(২৪ জুলাই) দক্ষিন আফ্রিকার স্থানীয় সময় সকাল ৮ টায় প্রিটোরিয়ার হারামকুয়ায় চারজন জনের একটি সন্ত্র্রাসীদল দোকানে আগ্নেঅস্ত্র নিয়ে হামলা করে এবং মুল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার সময় ব্যবসায়ী ফরিদ বাধা দিলে সন্ত্রাসীরা তার হাত-পা বেধে শরীরে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে এবং সেখানে দুইদিন চিকিৎসা নেয়ার পর রবিবার বাংলাদেশ সময় আড়াইটায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এসংবাদ জানার পর পরিবারে বইছে শোকের মাতম।

নিহতের ফুফাতো ভাই সুজন রবিবার সন্ধ্যায় জানান, গত শুক্রবার দক্ষিন আফ্রিকার স্থানীয় সময় সকাল ৮টায় সন্ত্রাসীরা হামলা চালায় এবং নিহতের শরীরে আগুন ধরীয়ে দেয় এবং ২৬ জুলাই রবিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার হারামকুয়া নামক স্থানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতরে পিতা নুরুল হক বেপারী কান্না করতে করতে জানান, আমার ছেলেকে বিদেশে পাঠিয়ে ছিলাম সংসারে সচ্ছলতার জন্য। আমার ছেলেকে সন্ত্রাসীরা মেরে ফেলেছে, আমি সরকারের কাছে একটাই দাবী জানাই আমার ছেলে লাশটা দেশে আনার ব্যবস্থা সরকার করে যেন দেয়।

রাজৈর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শেখ সাদিক জানান, এই বিষয়টি নিয়ে আমাদের সহযোগীতা চাইলে আমরা আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করার চেস্টা করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন