1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা নিয়ে গুজব, টিভি চ্যানেল মনিটরিংয়ে তথ্য মন্ত্রণালয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

করোনা নিয়ে গুজব, টিভি চ্যানেল মনিটরিংয়ে তথ্য মন্ত্রণালয়

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৪২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা ভাইরাসকে কেন্দ্র করে একাধিক টিভি অতিরঞ্জিত সংবাদ প্রচারের অভিযোগ ওঠেছে। এধরনের অপপ্রচার ও গুজব বন্ধে ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ মনিটরিং করা হচ্ছে। এ কাজের (তদারকি) জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

প্রত্যেক কর্মকর্তাকে দুটি করে টিভি চ্যানেল মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে গত মঙ্গলবার (২৪ মার্চ) ।

এতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনা ভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম বলেন, করোনাভাইরাস নিয়ে গুজব ও অপপ্রচার বন্ধে বেসরকারি টেলিভিশনগুলোকে মনিটরিং করার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা এ কাজ চালিয়ে যাবেন।

করোনাভাইরাস নিয়ে গুজব ও অপপ্রচার বন্ধে অনলাইন ও পত্রিকার মনিটরিংয়ের কাজ তথ্য অধিদফতরের গুজব নিয়ন্ত্রণ সেল করছে বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন