1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মস্তফাপুর বাজার, বাসস্টান্ড ও খাগদি এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাইকিং ও জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মস্তফাপুর বাজার, বাসস্টান্ড ও খাগদি এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাইকিং ও জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর।।

মাদারীপুর সদর উপজেলার  খাগদি ও মস্তফাপুর বাজার ও মস্তফাপুর বাসস্টান্ডের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে স্বাস্থ্যবিধিনা মেনে দোকানে ক্রয় বিক্রয় না করা, মাস্ক পরিধান না করায় এবং সন্ধ্যা সাতটার পরে দোকানপাট খোলা রাখায় বুধবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের দুইটি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে। এবং জগনগনকে সচেতন করার জন্য মাইকিং সহ জেলা প্রশসাণের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আবু জাহের নেতৃত্বে মাদারীপুর সদরের খাগদি, মস্তফাপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোট দুটি মামলায় ৫২০০ টাকা অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন আনসার ব্যাটালিয়ন, মাদারীপুর, বেঞ্চ সহকারি ও জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। এছাড়াও সাধারণ মানুষের মাঝে সরকারের পক্ষে মাস্ক বিতরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের জানান, কোভিড-১৯ জনিত সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয় ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও খাগদি ও মস্তফাপুর এলাকায় হেটে হেটে আমি মাইকিং করেছি মানুষকে সচেতন করার জন্য। এসময় সরকারি নির্দেশ না মানায় দুটি মামলার  মাধ্যমে জরিমানা আদায় করা হয়। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই সুস্থ থাকি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন