1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাঙ্গলকোটে বাড়ীর সীমানা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত-১০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নাঙ্গলকোটে বাড়ীর সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৪৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মৃত, আব্দুস সোবহানের ছেলে ছালেহ আহাম্মদ(৭০), ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম (৫৫),ছেলে মাঈন উদ্দিন(২৫), মেয়ে এসএসসি ফলপ্রার্থী শাহীনুর আক্তার (১৭), ছেলে সাইফুল ইসলাম (২১)।এদের মধ্যে রাহেলা বেগম, ও মাঈন উদ্দিনের অবস্থা আশংকাজনক। প্রতিপক্ষের মৃত, আব্দুস সোবহানের ছেলে জসীম উদ্দিন(৪৫), স্ত্রী রোকেয়া বেগম (৪০), মেয়ে কাউসার আক্তার (২৩),ছেলে মোজাম্মেল হোসেন (২২), ফয়সাল হোসেন (২১)।

স্হানীয়রা সূত্র জানায়,সালেহ আহাম্মদ ও জসীম উদ্দিন তারা আপন দুই ভাই দীর্ঘদিন থেকে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম পুকুরে পাতা কুড়াতে গেলে জসীমের স্ত্রী বাধা দেয় এ নিয়ে দু’জনে ঝগড়াঝাটি হয়। এর জের ধরে জসীম উদ্দিন তার ছেলে মেয়েসহ হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ বাধে এতে দু’পক্ষের ১০ জন আহত হয়।আহতদের স্হানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন