1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী

তেরখাদা সংবাদদাতা।।
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গতকাল  বিকেলে আজগড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারী, মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করেন।
মতবিনিময়কালে শেখ জাহিদুল ইসলাম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে কোনো বিভেদ, হিংসা কিংবা বিদ্বেষের স্থান নেই। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করতে চাই।”

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম শর্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শেখ জাহিদুল ইসলাম বলেন, পূজা-পার্বণসহ সব ধর্মীয় উৎসব যেন আনন্দ, শান্তি ও নিরাপত্তার মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সেটিই সবার প্রত্যাশা। তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, সুখে-দুঃখে সকল মানুষের পাশে থাকা এবং এলাকার শান্তি নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এদিনে শেখ জাহিদুল ইসলাম আজগড়া ইউনিয়নের মোট ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত অনুদান প্রদান করে ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।

তাঁর এই পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। এ সময় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিদর্শনকালে বিএনপি নেতা নবীর তরফদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ খাইরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন