1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ

নুর মোহাম্মদ, সুনামগঞ্জ।।
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুই ইয়াবা সেবনকারীকে মোট ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ডালিয়া ও ঘিলাতলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল এই যৌথ অভিযান পরিচালনা করে।

প্রেস রিলিজ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডালিয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোঃ শাহা আলম (৪৫)-কে ২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে ঘিলাতলী গ্রামের মোঃ ইশাদ মিয়ার ছেলে মোঃ আব্দুল কাদির (২৯)-কে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত উভয় আসামিকে সাজা পরোয়ানামূলে কঠোর পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম জানান, মাদকমুক্ত পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে ও তরুণ সমাজকে রক্ষায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের এই যৌথ অভিযান ও মোবাইল কোর্টের সচলতা নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন