1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জ সংবাদদাতা।।
  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ মাসুক মিয়া (৫১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম এবং দোয়ারাবাজার থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার মুরাদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাসুক মিয়া ওই গ্রামের মৃত গোলফর আলীর ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এবং দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় মুরাদপুর গ্রামে মাসুক মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে কঠোর পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন