1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন

মাদারীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাম, লোগো ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে নদী থেকে বালু উত্তোলনের অনুমতিপত্র তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুরের নাম ও লোগো ব্যবহার করে একটি বানোয়াট বালু উত্তোলনের অনুমতিপত্র তৈরি করা হয়। ওই অনুমতিপত্রে স্মারক নম্বর দেওয়া হয়েছে—০৫.৪১.৫৪০০.০০০.১১৫.৯৯.০০২১.২৬.২৯০ এবং তারিখ উল্লেখ করা হয়েছে ৭ জুলাই ২০২৬। এতে মোঃ রুবেল মিয়া, পিতা—আব্দুল বাশার মীর, গ্রাম—মাধবদী, ভাঙ্গা, ফরিদপুরের নামে মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে তিন মাসের জন্য বালু উত্তোলনের তথাকথিত অনুমতি দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ/রাজস্ব শাখা থেকে এ ধরনের কোনো অনুমতিপত্র ইস্যু করা হয়নি। জাল অনুমতিপত্রে ব্যবহৃত স্বাক্ষর, স্মারক নম্বর ও অন্যান্য তথ্য সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও প্রতারণামূলক।
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ ধরনের কোনো অনুমতিপত্র দেওয়া হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী নদী থেকে বালু উত্তোলনের জন্য এভাবে কোনো ব্যক্তিকে ব্যক্তিগত অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই। জাল স্বাক্ষর ও সরকারি দপ্তরের নাম-লোগো ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সরকারি কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা অনুমতিপত্রের সত্যতা নিয়ে সন্দেহ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। পাশাপাশি জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করতে হবে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অফিস আদেশ, প্রজ্ঞাপন, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র সরকারি ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ ও অনুমোদিত সরকারি যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। অননুমোদিত উৎস থেকে পাওয়া কোনো কাগজপত্র যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা অনুসরণ না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে ভুয়া অফিস আদেশ তৈরি, প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন