1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর রাজৈরে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুর রাজৈরে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
স্টাফ রিপোর্টার।।
মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর রাজৈর হতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী সুজন শেখকে আটক করেছে।
র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অদ্য ১৯ জুলাই ২০২০ইং তারিখ রাত্র আনুমানিক ২১.০৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন শানেরপাড় বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১। সুজন শেখ(১৯), পিতাঃ মৃত হারুন শেখ, সাং- ঘোষালকান্দি, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রিত নগদ ১০৫০/-(এক হাজার পঞ্চাশ) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০১টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন